×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-০১
  • ৯১ বার পঠিত
প্রিয় তারকাকে ঘিরে ভক্তদের পাগলামির খবর উঠে আসে খবরের পাতায়। সারা বিশ্ব থেকে ভক্তরা প্রিয় তারকার প্রতি তাদের ভালবাসা এবং সমর্থন প্রকাশ করেছেন বিভিন্ন উপায়ে। সম্প্রতি এমনই এক অবাক করা কাণ্ড ঘটিয়েছেন দক্ষিণী মেগা পাওয়ার স্টার রাম চরণের ভক্ত।

ওই ভক্ত রাম চরণের সঙ্গে দেখা করতে ২৬৪ কিলোমিটার পথ পায়ে হেঁটেছেন। বলিউডভিত্তিক গণমাধ্যম পিংকভিলা এই তথ্যই প্রকাশ করেছে।

দ্বিগুণ পারিশ্রমিক বাড়ালেন কার্তিক আরিয়ানদ্বিগুণ পারিশ্রমিক বাড়ালেন কার্তিক আরিয়ান
সেখানে বলা হয়েছে, শুনতে অবাক হলেও এমন কাণ্ডই ঘটিয়েছেন রামের ভক্ত! শুধু পায়ে হেটে দেখা করতে আসেননি। তার ধানের ক্ষেতের ধানের ফসল দিয়ে রামের প্রতিকৃতি তৈরি করে তার শৈল্পিক শ্রদ্ধাও উপস্থাপন করেছেন। এমনকি তার ক্ষেতে জন্মানো দুই বস্তা ধান রাম চরণকে উপহার দেন।

জয়রাজের বাড়ি তেলেঙ্গানা রাজ্যের গাড়ওয়াল জেলার দূরবর্তী একটি গ্রামে। সেখান থেকে পায়ে হেঁটেই তিনি হায়দরাবাদে রাম চরণের বাড়িতে আসেন।

ভক্তের এমন কাণ্ড দেখে অবাক অভিনেতা নিজেও। তাইতো হতাশ করেননি সেই ভক্তকে। নিজের ব্যস্ত সময়সূচি থাকার পরও সময় বের করে হায়দরাবাদের বাড়িতে সেই ভক্তের সঙ্গে দেখা করেন। এমনকি ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সব শেয়ারও করেন ‘আরআরআর’ অভিনেতা। পোস্ট করার সঙ্গে সঙ্গে মুহূর্তই তা ভাইরাল হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat