×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৬-০৪
  • ৮৯ বার পঠিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর ১৪ নম্বর থেকে রজনীগন্ধা টাওয়ার পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। আজ শনিবার (৪ জুন) বিকেল ৩টার পর থেকে রাস্তা অবরোধ করেন তারা। তারা দাবি করেন, হয় বেতন বাড়াতে হবে, না হলে নিত্যপণ্যের দাম কমাতে হবে।

জানা গেছে, মৌসুমী গার্মেন্ট, তামান্না গার্মেন্ট, হামিমসহ আরো পাঁচ-সাতটি গার্মেন্টের শ্রমিকরা রাস্তা অবরোধে অংশ নিয়েছেন।


দাবি না মানা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তামান্না গার্মেন্টের সালমা খাতুন।
সালমা খাতুন বলেন, 'চাল, ডাল, তেলের দাম ও ঘর ভাড়া বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে চলতে পারছি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। '

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat