×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-০৪
  • ৯২ বার পঠিত
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীকে প্রায় এক কেজি সোনাসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ শনিবার দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকামুখী বিমান বাংলাদেশের ফ্লাইট থেকে সোনাসহ তাকে আটক করা হয়।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থাটির রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম। কাস্টমস গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা মোসা. মাসুমা বেগম বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন।


জানা গেছে, শনিবার সকালে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের নজরদারিতে রাখা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মোর্শেদা বেগম নামের যাত্রীকে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে কালো টেপে মোড়ানো ৯টি সোনারবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলোর মোট ওজন ১ হাজার ৪৪ গ্রাম। যার বাজারমূল্য ৭৩ লাখ ৮ হাজার টাকা।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat