×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৮৪ বার পঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে আগুন লাগার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকাগ্রস্ত সারাদেশ। যে যেভাবে পারছে ভূক্তভোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আকস্মিক এই ঘটনায় বেশ মর্মাহত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া লিখেছেন, ‘সীতাকুণ্ডে মর্মবিদারী ঘটনা ঘটলো, ভাষায় সে শোক প্রকাশের সাধ্য আমার নেই। এতগুলো মানুষের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিছক মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু যে পর্যন্ত আমরা রোধ করতে না পারব, তত দিন অব্দি কী করে আমরা নিজেদের সভ্য আর মানবিক বলে দাবি করতে পারি? সবার লড়াইয়ে, সংগ্রামে, সহযোগিতায় সে দীর্ঘ পথ আমাদের অবশ্যই পাড়ি দিতে হবে।

এখনো পর্যন্ত সর্বগ্রাসী সেই আগুন নেভানো যায়নি। দমকল বাহিনীর ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে চলেছেন।

আহতদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য। চট্টগ্রামের মানুষ ছুটে যাচ্ছে, রক্ত দিচ্ছে, সহযোগিতার হাত বাড়াচ্ছে। যত মানুষ যুক্ত হবে, ততই ভরসা। সেই আবেদন জানাই সবাইকে।  নিহতদের রুহের মাগফেরাত কামনা করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat