×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৮৯ বার পঠিত
হলিউড তারকা জনি ডেপের বৃহস্পতি এখন তুঙ্গে।সাবেক স্ত্রীর বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতে খোশ মেজাজে আছেন হলিউড তারকা জনি ডেপ।

সেই সুখবরের মধ্যেই আরও একটি মন ভালো করা সংবাদ পেলেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা।দীর্ঘদিনের বন্ধু জেফ বেকের সঙ্গে করা তার অ্যালবাম মুক্তি পেতে যাচ্ছে অচিরেই।সুখবরটি জানালেন জেফ বেক নিজেই।

ইটি কানাডাকে জেফ বলেছেন, ‘জনির সঙ্গে আমার পাঁচ বছরের পরিচয়। এরপর থেকে একসঙ্গে হেসেই চলেছি। আমরা সত্যিই একটা অ্যালবাম তৈরি করে ফেলেছি। আর তা জুলাইতে বের হবে।’ 

জেফের সঙ্গে ইংল্যান্ডে সম্প্রদি জ্যামিং করেছেন জনি।  যে কারণে এমনকি নিজের এতবড় মামলার চূড়ান্ত রায় শুনতে আদালতেও যাননি জনি। বেকের সঙ্গে গাইতে চলে গিয়েছিলেন যুক্তরাজ্যে।

এদিকে আদালত জনির সাবেক স্ত্রীকে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার অর্থদণ্ড দিয়েছেন।  কিন্তু সে অর্থ দেওয়ার মত সামর্থ্য নেই আম্বার হার্ডের।

অ্যাম্বারের আইনজীবীর বরাতে লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, আর্থিক অবস্থা ভালো নয় অ্যাম্বারের।  হার্ড কোনোভাবেই ক্ষতিপূরণের অর্থ প্রদানে সক্ষম নন।

সূত্র: পিংক ভিলা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat