×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-০৭
  • ৯৩ বার পঠিত
রাজধানীর বসিলায় আহমেদ ফুটওয়্যাার নামে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুন) রাত ১০টা ২২ মিনিটে বসিলা মেট্রো হাউজিংয়ের ১২নং রোডের ওই জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার জামান আজাদ এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, মেট্রো হাউজিং ডেভলপমেন্টের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে প্রাথমিকভাবে জানা যায়নি। এছাড়া কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ডে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারখানা কর্তৃপক্ষ বলছেন তাদের ১৫-২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের প্রতিবেদন পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্র কীভাবে হয়েছে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat