×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-০৮
  • ৯৩ বার পঠিত
পদ্মা সেতু উদ্বোধনের দিন পায়ে হেঁটে জনসাধারণের জন্য পারাপারের সুযোগ থাকতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে  আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।  

ওবায়দুল কাদের বলেন, সেতু উদ্বোধনের দ্বিতীয় দিন ২৬ জুন জনসাধারণের জন্য যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হবে। উদ্বোধনের দিনও কিছু যান চলাচলে সুযোগ দেওয়া হতে পারে।

তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে অনেক ঘটনা ঘটছে। জানি না চট্টগ্রামের কনটেইনার ডিপো তারই একটা অংশ কি না। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে নাশকতা করার ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে উদ্বোধনী দিন একটা ঘটনা ঘটানোর জন্য। তারা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবে, আমাদের সাবধান থাকতে হবে। সবাই সতর্ক থাকবেন। যাতে শত্রুরা ভেতরে ঢুকে কোনো অন্তর্ঘাত করতে না পারে।

এদিকে আজ সকালে পদ্মা সেতুর উদ্বোধন বিষয়ক মতবিনিময় সভায় সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন জানান, পদ্মা সেতু উদ্বোধনের দিন সর্বসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করা হবে না। উদ্বোধনের পর দিন সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হবে।  

তিনি বলেন, ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশের পর পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তে গিয়ে নামফলক উদ্বোধন করবেন তিনি। সেখানে কাঁঠালবাড়ী ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat