×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ৯৪ বার পঠিত
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই জয় চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পয়েন্ট অর্জন করাই স্বাগতিকদের লক্ষ্য।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স সরাসরিই জানিয়ে দিলেন, ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে দুটি টেস্টই জিততে চান তারা।

ক্যারিবীয় কিংবদন্তি ওপেনার হেইন্স বলেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অর্জন করতে চাই আমরা, যা হবে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য দারুণ হবে যদি আমরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দুটি টেস্টই জিততে পারি এবং ওই পয়েন্টগুলো পেতে পারি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে ৭ ম্যাচে ২ জয় নিয়ে শতকরা পয়েন্টের হিসাবে এখন ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ ম্যাচে স্রেফ একটি জয় নিয়ে বাংলাদেশ আছে তলানিতে। 

টেস্ট ক্রিকেট পরিসংখ্যানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। অতীতে দুই দল ১৮ টেস্টে মুখোমুখি হয়।  তার মধ্যে ক্যারিবীয়রা জয় পায় ১২টিতে। আর বাংলাদেশ জয় পায় মাত্র ৪ টেস্টে। দুটি টেস্ট ড্রয়ে মীমাংসা হয়। 

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এই দুই দলের প্রথম টেস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat