×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৮৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রে প্রবেশইচ্ছুক বিমানযাত্রীদের ক্ষেত্রে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখানোর ১৭ মাসের পুরোনো বিধান তুলে নিয়েছে। শুক্রবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোশেল ওয়ালেনস্কি চার পৃষ্ঠার এক নির্দেশনায় ওই বিধান তুলে নেওয়ার কথা জানান। বলেন, এটির এখন আর দরকার নেই।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রোববার প্রথম প্রহর থেকে বিধান তুলে নেওয়ার ওই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
 
শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হাভিয়ের বেসেরা বলেছেন, বৈজ্ঞানিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে সিডিসি। তবে পরে প্রয়োজন পড়লে, বিমানে ওঠার আগে কোভিড পরীক্ষার নির্দেশনা পুনর্বহালে সিডিসি বিন্দুমাত্র দ্বিধা করবে না।

সিডিসি ৯০ দিনের মধ্যে সিদ্ধান্তটি পুনর্মূল্যায়ন করবে বলেও জানিয়েছেন মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat