×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৮৯ বার পঠিত
শিল্পকারখানার কাঁচামাল সরবরাহের উৎসে কর ৪ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা বর্তমানে ৭ শতাংশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেটে তিনি এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, বর্তমান সরকার ব্যবসা সহজীকরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরবরাহ পর্যায়ে ব্যবসাভেদে উৎসে করের ভিন্ন ভিন্ন হার থাকার ফলে ক্ষেত্রবিশেষে ব্যবসায়ী করদাতাদের কার্যকর করহার বেশি হয়ে থাকে। এ সমস্যা দূর করতে ট্রেডিং পণ্য সরবরাহের ওপর উৎসে কর কর্তনের হার ৭ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ এবং সরকারি সরবরাহ ব্যতীত বই সরবরাহের ওপর উৎসে কর কর্তনের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হলো।
 
তিনি আরও বলেন, বর্তমান সরকারের করনীতির লক্ষ্য হচ্ছে করভিত্তি সম্প্রসারণের পাশাপাশি করহার ক্রমাগত যৌক্তিকীকরণ করা। এ নীতির অংশ হিসেবে নিবাসী করদাতার সেবার বিপরীতে প্রাপ্ত অর্থের ওপর উৎসে কর ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। এ ছাড়া তিনি বিনিয়োগজনিত আয়কর রেয়াতের হার রেয়াতযোগ্য বিনিয়োগের ১৫ শতাংশ করা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবসার সার্ভিস চার্জকে উৎসে আয়করের আওতাবহির্ভূত রাখা, গবেষণা ও উন্নয়ন ব্যয় অনুমোদনের সুনির্দিষ্ট বিধান করা, অনুদান খাতে অনুমোদনযোগ্য ব্যয়সীমা সাড়ে পাঁচ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা এবং কর জাল সম্প্রসারণে হোটেল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও ট্রান্সপোর্ট এজেন্সিকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে সংজ্ঞায়িত করার প্রস্তাব করেছেন তিনি। এ ছাড়া হাঁস-মুরগির খামার এবং সব হ্যাচারি ও মৎস্য চাষ থেকে আয়ের ওপর অভিন্ন করহার আরোপ করার প্রস্তাব করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat