×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৯৪ বার পঠিত
প্রস্তাবিত বাজেটে কোনো দাবি আমলে নেওয়া হয়নি বলে দাবি করেছে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা ও আত্মা। সংগঠন দুটি বলছে, প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কম দামি তামাকপণ্যের ব্যবহার বেড়ে যাবে। সরকারের স্বাস্থ্য ব্যয় বাড়বে এবং বাড়তি রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে সরকার। বৃহস্পতিবার তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় প্রজ্ঞা ও আত্মা আরও জানায়, প্রস্তাবিত বাজেটে নিম্ন স্তরে ১০ শলাকা সিগারেটের খুচরামূল্য ১ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।

বাজেট কার্যকর হলে এই স্তরে সিগারেটের দাম বাড়বে মাত্র ২ দশমিক ৫৬ শতাংশ, যা ১০ শতাংশ মাথাপিছু আয় বৃদ্ধির তুলনায় নগণ্য। বাস্তবে এই স্তরে সিগারেটের প্রকৃত মূল্য চরম হ্রাস পাবে এবং তরুণ ও নিম্ন আয়ের মানুষ ব্যবহারে উৎসাহী হবে। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, বাজেটে কম দামি সিগারেটের দাম প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat