×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৮১ বার পঠিত
গেলো ১০ জুন (শুক্রবার) প্রকাশ পেয়েছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস এর নতুন গান। ‘ইয়েট টু কাম’ নামক গানটি ব্যান্ডের ১৯তম অ্যালবাম ‘প্রুফ’র টাইটেল ট্র্যাক।

গানের মূল কোরাস ‘দ্য বেস্ট মোমেন্ট ইজ ইয়েট টু কাম’-এ এই বিষয়টিই তুলে ধরা হয়েছে। তিন দিন আগে গানটির অফিসিয়াল ভিডিও টিজার প্রকাশ করে বিটিএস।

বিটিএস এর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্ট একটি বিবৃতিতে জানায়, ‘বিটিএস’র অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’ ব্যান্ডের ৯ বছরের যাত্রাকে তুলে ধরবে। ‘ইয়েট টু কাম’-র মিউজিক ভিডিওতে বিটিএস এর আগের গানগুলো থেকে নেওয়া বিভিন্ন দৃশ্যের অনুকরণও দেখানো হয়েছে।

তিনটি সিডি নিয়ে প্রকাশ পাচ্ছে অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’। প্রথম দুটি ডিস্ক স্ট্রিমিং এবং ডিজিটাল বিক্রেতাদের কাছে পাওয়া গেলেও, প্রুফের তৃতীয় ডিস্কের অধিকাংশই শুধুমাত্র সিডি আকারে পাওয়া যাবে। এই ডিস্কের অধিকাংশ জুড়ে থাকবে অন্যান্য গানের ডেমো, ডিপ কাট এবং ব্যান্ডের সদস্যদের একক অ্যাকাপেলা ট্র্যাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat