×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৮৮ বার পঠিত
ইউটিউব-ফেসবুসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হিরো আলম সমালোচনা পাশ কাটিয়ে নিজের কাজ করেন যান। সম্প্রতি তার গাওয়া একটি রবীন্দ্রসংগীত নিয়ে বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। এ নিয়ে মুখ খুলেছেন হিরো আলম। বলেছেন, তিনি শখ করেই গান করেন। কাউকে অসম্মান করার উদ্দেশ্য তার নেই। তার কণ্ঠটাই এমন। ভবিষ্যতে সুন্দরভাবে গান করার চেষ্টা করবেন তিনি।

সাক্ষাৎকারে হিরো আলম বলেন, আসলে একটা পিকনিকে গিয়ে গানটা আমি গেয়েছিলাম। পরে এটা এডিট করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। এমনকি এটা আমার চ্যানেলেরও কোনো কাজ না। 

তিনি বলেন, আমি পেশাদার কোনো কণ্ঠশিল্পী না। আমার ভক্তদের বিনোদন দেওয়ার জন্যই বিভিন্ন গান করি। কাউকে কখনোই ছোট করার ইচ্ছা আমার থাকে না। আরে ভাই, আমার গলাটাই এমন। আপনারা সবাই তা জানেন।

প্রসঙ্গত, তুমুল সমালোচনা মুখেও নিয়মিত নতুন নতুন গান নিয়ে হাজি হন হিরো আলম। নিজের মতো করে বেসুরেই গলা মেলান সেসব গানে।

কয়েকদিন আগে ভারতের ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে ‘হাউ ফানি’ শিরোনামে গান করেন হিরো আলম। এর আগে রানু মন্ডলের সঙ্গেও গান তিনি গেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat