×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-১৯
  • ৮৬ বার পঠিত
আরো দুই বছর প্রধানমন্ত্রীর প্রেসসচিব হিসেবে থাকবেন ইহসানুল করিম। আজ রবিবার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাঁর চাকরির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা ইহসানুল করিমকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ১৮ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনক্রমে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইহসানুল করিম ২০১৫ সালের জুন থেকে চুক্তি ভিত্তিতে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনক্রমে প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাষ্ট্রপতির প্রেসসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat