×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৭৯ বার পঠিত
মাঠে কিংবা, মাঠের বাইরে—লিওনেল মেসি আর সেস্ক ফাব্রেগাস খুব ভালো বন্ধু। তাঁদের সেই ভালো বন্ধুত্বের ছাপ পড়েছে এবারের গ্রীষ্মের ছুটিতেও। দুই বন্ধু মিলে স্পেনের ইবিজা দ্বীপে বেড়াতে গেছেন একইসঙ্গে। তাঁদের সঙ্গে আছেন যাঁর যাঁর পরিবারও।

শুধু একই সঙ্গে বেড়াতে যাওয়াই নয়, দুজনে পরিবার নিয়ে উঠেছেন একই ভিলাতে। সেভিয়াতে জর্দি আলবা ও রোমারি ভেনতুরার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে মেসি ও ফাব্রেগাস পরিবার নিয়ে চলে গেছেন ইবিজায়।

বার্সেলোনার সাবেক দুই তারকা পরিবার নিয়ে উঠেছেন ইবিজার ভিলা দে সা ফেরাদুরায়। গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য সব ধরনের সুযোগ–সুবিধাই আছে সেখানে। থাকবে না-ই বা কেন, এ ভিলার সাপ্তাহিক ভাড়া যে চোখ কপালে তুলে দেওয়ার মতো। সেখানে এক সপ্তাহ থাকার জন্য দুজনকে শুধু ভাড়াই গুনতে হবে ৩ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ২ কোটি ৯৩ লাখ ৪৬ হাজার টাকা!

কী এমন আছে ইবিজার সেই ভিলায় যে সপ্তাহে এতগুলো টাকা ভাড়া গুনতে হচ্ছে মেসি–ফাব্রেগাসকে! সত্তরের দশকে তৈরি ভিলা দে সা ফেরাদুরাতে ছয়টি কক্ষ আছে। একটি জিমনেসিয়ামের পাশাপাশি আছে ২০ মিটার দৈর্ঘ্যের একটি সুইমিং পুল।

ইবিজায় বেড়াতে এসে ভিলা দে সা ফেরাদুরায় থাকা অতিথিদের যেন সেবায় কোনো ঘাটতি না হয়, এর জন্য সার্বক্ষণিক ২২ জন লোক আছে। ভিলার ওয়েবসাইটে দেওয়া ছবি বলছে, এর তিনদিক সমুদ্রঘেরা। ভিলা থেকেই উপভোগ করা যায় বিশাল সমুদ্রের অসাধারণ রূপ!

সমুদ্রের রূপ আরও ভালোভাবে অবলোকনের জন্য সর্বাধুনিক সুবিধা–সংবলিত ইয়ট আছে সেখানে। ২৫ মিটারের সেই সব ইয়টে আটজন অতিথি এক সঙ্গে সমুদ্রে ভ্রমণ করতে পারবেন। ইয়টে চারটি কেবিন আছে, যার মধ্যে একটি কেবিন আবার ভিআইপি। আরও অনেক সুবিধা–সংবলিত সেই ইয়টে ঘুরে বেড়াতে অবশ্য আলাদা অর্থ ব্যয় করতে হবে। প্রতিদিনের জন্য ইয়টের ভাড়া ১০ হাজার ইউরো!
অবশ্য মেসিদের জন্য এ আর এমন কী!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat