×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-২৪
  • ৭৮ বার পঠিত
আলমগীর ছোটবেলা থেকেই ছিলেন সিনেমার পোকা। উত্তমকুমার, দিলীপ কুমার, রাজ্জাক—তাঁদের দেখে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেন, ‘আমি যদি ওদের মতো হতে পারতাম।’ নিজে অভিনয়ে পাঁচ দশক পূর্ণ করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন অনেকের সঙ্গে। পেছন ফিরে দেখতে গিয়ে বারবার আক্ষেপ করেছেন ‘শিল্পী’ হতে না পারার। কিন্তু আলমগীরের কাছে প্রিয় শিল্পী কারা? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বললেন, ‘শিল্পী হিসেবে যদি বলি রাজ্জাক ভাই, গোলাম মোস্তফা সাহেব, খলিলুল্লাহ খান, আনোয়ার হোসেন, রোজী ভাবী, শাবানা, ববিতা, কবরী। এর আগের দিকে যদি দেখি, সুমিতা দেবী, কাজী খালেক সাহেব, রহমান ভাই—তাঁরা শিল্পী ছিলেন। আমরা তো এসেছি, পয়সা কামাইয়ে গেছি। কাজ করেছি, দ্যাটস অল। আমি মনে করি, একজন শিল্পীকে সবকিছু মিলিয়ে থাকতে হয়। একজন শিল্পীর ডেডিকেশন দেওয়া দরকার, সেটা কি আমরা দিয়েছি? আমরা ছুটেছি পয়সার পেছনে। উই আর নট দ্যাট মাচ ডেডিকেটেড। অভিনয়ের বাইরে প্রযোজনা ও পরিচালনা করেছি, সেখানেও টাকার বিষয়টা মুখ্য ছিল। পরিচালনায় চেষ্টা যে করেছি, সেখানে তো ফেল করেছি (হাসি)।’
 
গত ৫০ বছরে আলমগীর বিভিন্ন সময়ের অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, তাঁদের কাছ থেকে দেখেছেন। এই সময়ের অভিনয়শিল্পীদের সম্পর্কে তাঁর মূল্যায়ন কী? উত্তর দিতে গিয়ে তাঁদের সময়ের সঙ্গে এখনকার অভিনেতা-অভিনেত্রীদের একটা জায়গায় মিল খুঁজে পেলেন আলমগীর, ‘আমরা কিছুই জানতাম না। আমাদের ট্রেনিং দিয়েছে পরিচালকেরা। এখন যারা আছে, তারাও কিন্তু কিছুই জানে না। তাদের ট্রেনিং দেবে কে? সেই মেধাসম্পন্ন পরিচালক কয়জন আছে এখন? হাতে গোনা কয়েকজন। কিন্তু তারা তো ছবি বানাচ্ছে না। তারা নিজেদের বিকিয়ে দিয়ে প্রযোজকের কাছে যাবে না। আর যারা প্রযোজকের দ্বারে ঘুরে ঘুরে ছবি আনছে, তাদের মেধাসম্পন্ন ডিরেক্টর আমার মনে হয় না।’

পরিচালককে সিনেমার মূল কান্ডারি উল্লেখ করে আলমগীর আরও বলেন, ‘পরিচালকের আলাদা পারসোনালিটি ও গাটস থাকতে হয়। পরিচালক হলো জাহাজের ক্যাপ্টেন, যে জাহাজের মালিক প্রযোজক। কিন্তু প্রযোজক ডাঙায় থাকে, জাহাজটা কিন্তু পরিচালকের হাতে দিয়ে দেয় সাগরে চালানোর জন্য। গন্তব্যে পৌঁছানোর জন্য। সেখানে প্রযোজকের কোনো কথা চলবে না। পরিচালকই হচ্ছে অল ইন অল। দু-চারজন এমন পরিচালক আছে, যারা ছবি বানালে আরও ভালো ভালো অভিনয়শিল্পী পাওয়া যেত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat