×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৬-২৪
  • ১১৬ বার পঠিত
সেই কবে সুজিত সরকারের ‘মাদ্রাজ কাফে’ দিয়ে বিনোদনজগতে পা রেখেছিলেন রাশি খান্না। এই ছবির ছোট একটা চরিত্রেও নজর কেড়েছিলেন তিনি। এরপর বলিউডের চৌহদ্দিতে আর দেখা যায়নি। তবে পাঞ্জাবি এই কন্যা আট বছর ধরে দক্ষিণি সফর শেষে কিছুদিন আগে অজয় দেবগনের সঙ্গে হিন্দি ওয়েব সিরিজ ‘রুদ্র’-তেও দেখা গেছে। এবার বেশ জাঁজমকের সঙ্গে হিন্দি ছবির জগতে নায়িকা হিসেবে অভিষেক হতে চলেছে রাশির। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁকে ‘যোদ্ধা’ ছবিতে দেখা যাবে।

 চলচ্চিত্র দুনিয়ায় আট বছর পার করে আহ্লাদে আটখানা রাশি। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আট বছর পূর্তি উদ্‌যাপন করেছেন। তাঁর ভক্তদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন খোলা মনে।

হটস্টার-ডিজনির ‘রুদ্র’র এবার আমাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘ফরজি’তে দেখা যাবে যাবে রাশিকে। ‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত রাজ-ডিকে পরিচালিত এই সিরিজে তাঁর সঙ্গে আছেন বলিউড তারকা শহিদ কাপুর। শহিদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উৎফুল্ল রাশি। এই সিরিজে শহিদের সঙ্গে তাঁর নিজের রসায়নেও দারুণ খুশি তিনি।

শাহিদকে প্রশংসায় ভাসিয়ে দক্ষিণি তারকা বলেন, ‘সে মাটির মানুষ। তাঁর সঙ্গে কাজ করার সময় দারুণ স্বচ্ছন্দ ছিলাম। শহিদ দারুণ রসিক। আশপাশের সবাইকে বুঝতেই দেন না, তিনি কত বড় তারকা। একজন সাধারণ মানুষের মতো ব্যবহার করেন তিনি।’

এ প্রসঙ্গে রাশি আরও বলেন, ‘আমি শহিদকে ফোন করে বলেছি, এই সিরিজে তাঁর কাজ আমার দারুণ লেগেছে।’ এই অভিনেত্রী এখন ‘ফরজি’র ডাবিংয়ে ব্যস্ত আছেন। এদিকে যোদ্ধা ছবির অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ছবির মূল অংশের শুটিং হয়ে গেছে, কিছু গানের দৃশ্য বাকি। এখন অধীর অপেক্ষায় আছি সিডের (সিদ্ধার্থ মালহোত্রা) সঙ্গে কখন গানের দৃশ্যগুলো শুট করব। আমার মনে হয় আমাদের জুটি আপনারাও উপভোগ করবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat