×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ৮২ বার পঠিত
ভারতের আসাম রাজ্যে বেশ কয়েক দিন ধরেই বন্যা। এই বন্যায় প্রাণ হারিয়েছে বহু মানুষ। বহু মানুষ হারিয়েছে তাদের ঘর–বাড়ি। প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানকার মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে এখন। ক্ষতিগ্রস্ত এসব মানুষের সহায়তায় এবার এগিয়ে এলেন বলিউড তারকা আমির খান। প্রায় ৩০ লাখ টাকা অনুদান দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন তিনি।

মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা অনুদান দিয়েছেন তিনি। বলিউড অভিনেতার এই মানবিকতায় কৃতজ্ঞ আসামের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি টুইট করে আমিরের অনুদান দেওয়ার কথা ঘোষণা করে ধন‍্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের রাজ‍্যের বন‍্যাদুর্গত মানুষের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়েছেন বলিউডের প্রখ‍্যাত অভিনেতা আমির খান। মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ৩০ লাখ টাকার অনুদান দিয়েছেন তিনি। তাঁর এই মানবিক উদ‍্যোগের জন‍্য কৃতজ্ঞতা জানাই।’

আসামের বন‍্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বলিউড ইন্ডাস্ট্রিও। আমিরের আগে একাধিক তারকা এই ত্রাণ তহবিলে সহায়তা দিয়েছেন। এর মধ‍্যে রয়েছেন পরিচালক রোহিত শেট্টি, গায়ক সোনু নিগম, অভিনেতা অর্জুন কাপুর। তিনজনই প্রায় ছয় লাখ টাকা করে দিয়েছেন আসামের মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

আসাম রাজ‍্য বিপর্যয় মোকাবিলা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, শনিবার থেকে বৃষ্টির দাপট কমলেও অনেক জায়গায় পরিস্থিতি এখনো বেশ খারাপ। ব্রহ্মপুত্রের জল বিপৎসীমার ওপর দিয়ে বইছে। লক্ষাধিক মানুষের ঘর ভেসে গিয়েছে। ফসলি জমি পুরোপুরি পানির নিচে। নষ্ট হয়েছে লক্ষাধিক কুইন্টাল ফসল। বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে আসামে তৈরি হয়েছে ৭৫৯টি ত্রাণ শিবির। এখানে দুই লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে।

কিছুদিন আগে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখেছে এ দেশের মানুষ। পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, মাছের ঘের ও ফসলি জমি। তখন তাদের পাশে দাঁড়িয়েছিলেন ঢালিউড তারকারাও।
আমির খান এখন তাঁর পরবর্তী ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রচারে ব‍্যস্ত। ছবিতে আমির ছাড়া রয়েছেন কারিনা কাপুর, নাগা চৈতন‍্য, মোনা সিং প্রমুখ। পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। ছবিটি ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat