×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৬-২৯
  • ৬৬ বার পঠিত
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবকে অনেকেই অতিরঞ্জিত করে দেখছেন। অথচ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে ব্যাপক ও নিবিড় সম্পর্ক রয়েছে।

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত হাস আরো বলেন, এটা স্পষ্ট যেমনটি প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ র‌্যাবের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে তারা বহুদিন ধরে বলে আসছেন।
মানবাধিকার রিপোর্টে বিষয়গুলো এসেছে এবং সেই উদ্বেগের কারণে ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্র র‌্যাবকে কোনো ধরনের প্রশিক্ষণ প্রদানও বন্ধ করে দিয়েছে।

রাষ্ট্রদূত হাস বলেন, এই নিষেধাজ্ঞার প্রভাবকে অনেকেই অতিরঞ্জিত করে দেখছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে ব্যাপক ও নিবিড় সম্পর্ক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat