×
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ১১৪ বার পঠিত
গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাস করতে কিছু ক্ষমতা হারিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা (ইপিএ)। মার্কিন সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রুলে এই ক্ষমতা হারাল বাইডেন প্রশাসন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিকল্পনার জন্য এটি একটি বড় আঘাত। খবর বিবিসির।

সুপ্রিমকোর্টের রুলিংকে ‘বিপর্যয়কর সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছেন বাইডেন। তবে তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় তার উদ্যোগকে খর্ব করতে পারবে না এ সিদ্ধান্ত।

ইপিএয়ের বিরুদ্ধে মামলাটি করেছিল ওয়েস্ট ভার্জিনিয়া। মূলত রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য এবং দেশটির বৃহত্তম কয়লা কোম্পানির হয়ে ওয়েস্ট ভার্জিনিয়া মামলাটি করে। তাদের দাবি ছিল, সব অঙ্গরাজ্যে নির্গমন কমানোর এখতিয়ার নেই ইপিএর।

এই ১৯টি অঙ্গরাজ্য নিজেদের বিদ্যুৎ খাত নিয়ে শঙ্কায় ছিল। তাদের আশঙ্কা ছিল কয়লা ব্যবহার বন্ধ করতে বাধ্য করা হবে। এতে গুরুতর আর্থিক ব্যয় হবে।  

বিচারকদের মধ্যে ৬ জন রক্ষণশীল ও জীবাশ্ম জ্বালানি কোম্পানির পক্ষে রায় দেন। বিপক্ষে তিন অবস্থান নেন তিন জন বিচারক। 

বিচারকদের রায়ে বলা হয়েছে, নির্গমন কমাতে এমন পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই সংস্থাটির।

মিসৌরি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক স্মিট এই রায়কে ‘বড় জয়’ হিসেবে উল্লেখ করেছেন।

সুপ্রিমকোর্ট অবশ্য ভবিষ্যতে এমন বিধিনিষেধ জারি থেকে ইপিএকে বাধা দেয়নি। কিন্তু বলেছে, কংগ্রেসকে এই বিষয়ে সংস্থাটিকে স্পষ্টভাবে ক্ষমতা দিতে হবে। আর কংগ্রেস এর আগে ইপিএর কার্বন নিয়ন্ত্রণ কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।

সুপ্রিমকোর্টের এই রায়ে পরিবেশবাদী গোষ্ঠীগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat