×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-০৩
  • ৬১ বার পঠিত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মহাখালী বাস টার্মিনাল এবং গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় অবৈধ পার্কিং বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। যানজট নিরসনে এই অভিযান চলমান থাকবে। আজ রবিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে  ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে মোট পাঁচটি মামলায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাসচালকদের সতর্ক করে দেওয়া হয় যেন কোনোভাবেই রাস্তায় গাড়ি পার্ক না করা হয়।
এ ছাড়াও গাবতলীতে অবৈধভাবে টার্মিনালের সামনের রাস্তায় গাড়ি পার্ক করে রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি মামলায় ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী এই অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, 'ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ২১ জুন বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় ঘোষণা করেন মহাখালী এবং গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় অবৈধভাবে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। '

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat