×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-০৪
  • ৬৫ বার পঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা শিল্পাঞ্চলের সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামের একটি কাটুনজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস, গজারিয়া ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট কাজ করে যাচ্ছে।

মেঘনা গ্রুপের প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকাল ৮টার দিকে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়।

মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৩টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোন তথ্য এখনি বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat