×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৭৯ বার পঠিত
রাজধানীর ডেমরা এলাকার মধ্য সানারপাড়ে একটি বাসায় চুরি করতে গিয়ে উপস্থিতি টের পাওয়ায় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় মজুমদার ভিলায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রায়হান হোসেন (১৮)

হাসপাতালে নিয়ে আসা মো. সামি জানান, সোমবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় মধ্য সানারপারে একটি বাসায় চুরি করতে যায় রায়হান। এ সময় তাকে স্থানীয়রা দেখে ফেলে এবং চোর চোর বলে চিৎকার করতে থাকে।

তখন সে বাসার পাঁচতলার ওপর থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় পুলিশের সহযোগিতায় বাসার লোকজন তাকে উদ্ধার করে উদ্ধার করে ঢাকা মেডিক্যোল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় সে মারা যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat