×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-০৬
  • ১০৮ বার পঠিত
বিশ্ববাজারে দরপতনের কারণে দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দামের ভরি (১১.৬৬৪ গ্রাম) দাঁড়াচ্ছে ৭৮ হাজার ৩৮২ টাকা। নতুন দর কাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে। 

জুয়েলার্স সমিতি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। তারা বলেছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম হ্রাস পেয়েছে। তাই দেশের বাজারে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ গত ২৬ জুন সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৯১৬ টাকা হ্রাস করেছিল তারা। তার আগে সোনার ভরি ৮২ হাজার ৪৬৪ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

দাম হ্রাস পাওয়ায় বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৭৮ হাজার ৩৮২ টাকা লাগবে। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা ও সনাতন পদ্ধতির অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৪৭৯ টাকা।

দেশের বাজারে বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৯ হাজার ৫৪৮, ২১ ক্যারেট ৭৫ হাজার ৯৩৩, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৮৫ ও সনাতন পদ্ধতির সোনা ৫৪ হাজার ২৩৮ টাকায় বিক্রি হয়। তার মানে, কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৬, ২১ ক্যারেটে ১ হাজার ৫০, ১৮ ক্যারেটে ৯৩৩ ও সনাতন পদ্ধতির সোনায় ৭৫৯ টাকা হ্রাস পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat