×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৭৬ বার পঠিত
রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। রাজধানীর পশুর হাটগুলোতে শেষ সময়ে কেনাকাটা চলছে। হাটের শেষ দিন শনিবার আবারও বেড়েছে ছোট গরুর দাম। শুক্রবার রাতভর বেচাবিক্রির পর প্রতিটি হাটেই সঙ্কট দেখা দিয়েছে কোরবানির ছোট গরুর।

বিক্রেতারা বলছেন, বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। কোরবানির জন্য বেশিরভাগ ক্রেতাই মাঝারি আকারের পশু খুঁজছেন। ক্রেতাদের বড় গরুতে অনীহা কিছুটা বিপদেই ফেলেছে বিক্রেতাদের। তাই লাভ কম হলেও ঈদের আগেই ছেড়ে দিতে চান সব গরু।

ক্রেতারা বলছেন, চাহিদামতো গরু পাচ্ছেন না তারা। বাজারে মাঝারি আকারের যেসব গরু বাজারে আছে সেগুলোর আকাশ ছোঁয়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। ফলে কিছুটা বাড়তি দাম দিয়েই কোরবানির পশু কিনতে হচ্ছে তাদের। তবে পছন্দের কোরবানির পশু কিনতে পেরে খুশি বেশিরভাগ ক্রেতা।

গতকাল রাজধানীর হাটগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মূলত দুপুরের পর থেকেই ক্রেতা বিক্রতাদের হাকডাকে মুখর ছিল হাটগুলো। গতকাল বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় কিছুটা বিপদেই পড়েছেন বড় গরুর বিক্রেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat