×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-১৩
  • ৮১ বার পঠিত
সারা দেশে গত দুই মাসে বন্যায় পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১ জন। এ ছাড়া মৃত্যু হয়েছে ১১৬ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেশের বন্যা পরিস্থিতিবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত সারা দেশে বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৯৮১ জন এবং ১১৬ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৭ জন এবং একজন মারা গেছেন। আর.টি.আই (চোখের) রোগে আক্রান্ত ৭৫৪ জন। বজ্রপাতের শিকার হয়েছেন ১৫ জন এবং ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২০ জন এবং দু’জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পানিতে ডুবে ৮০ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে চর্ম রোগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৫০ জন, চোখের প্রদাহজনিত রোগে ২৯৭ এবং নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৪১৯ জন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪৯ জন এবং তাদের মধ্যে নয়জন মারা গেছেন।

জেলা ভিত্তিক মারা যাওয়া তালিকায় রয়েছেন টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ছয়জন, নেত্রকোনায় ১৮ জন, জামালপুর নয়জন, শেরপুরে সাতজন, লালমনির হাটে সাতজন, কুড়িগ্রামে পাঁচজন, সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ছয়জন ও হবিগঞ্জে ১০ জন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat