×
  • প্রকাশিত : ২০২২-০৭-১৪
  • ১০৬ বার পঠিত
দেশে গত প্রায় দুই মাসে বন্যায় ১১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকালের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। দেশে বন্যায় পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৪০ জন।  

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেশের বন্যা পরিস্থিতিবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত সারাদেশে বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬৪০ জন এবং ১১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৯ জন এবং একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের) রোগে আক্রান্ত ৭৮৩ জন। বজ্রপাতের শিকার হয়েছেন ১৫ জন এবং ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২১ জন এবং দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও পানিতে ডুবে ৯১ জনের মৃত্যু হয়েছে।

একইসময়ে চর্ম রোগে আক্রান্ত এক হাজার ৮৬৬ জন, চোখের প্রদাহজনিত রোগে ৩০৪ এবং নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৪৪২ জন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৫৯ জন এবং তাদের মধ্যে ৯ জন মারা গেছেন।

জেলা ভিত্তিক মৃতদের তালিকায় রয়েছে টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ছয় জন, নেত্রকোনায় ১৯ জন, জামালপুর নয় জন, শেরপুরে সাত জন, লালমনির হাট সাত জন, কুড়িগ্রামে পাঁচ জন, সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে সাত জন ও হবিগঞ্জে ১০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat