×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৭-১৫
  • ৬৩ বার পঠিত
কমেডি শো ‘মীরাক্কেল’ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন জামিল হোসেন। পরে তাঁকে নিয়মিত দেখা যায় বিভিন্ন টিভি নাটকে। হঠাৎই জানা গেল তাঁর অসুস্থতার খবর। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন এই কমেডিয়ান, অভিনেতা। শুক্রবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জামিলের অসুস্থতার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

ঊর্মিলা ফেসবুকে লিখেছেন, ‘খুব খারাপ একটি খবর দিয়ে সকাল শুরু হলো...আমাদের সবার প্রিয় অভিনেতা জামিল হোসেন ভাই (মীরাক্কেল) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এই মুহূর্তে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আছেন। সবাই দোয়া করবেন।’

এরপর দুপুরের দিকে ঊর্মিলা ফেসবুকে আরেকটি পোস্ট করে জামিলের শারীরিক অবস্থা জানান, ‘সবার কল রিসিভ করতে পারছি না, দুঃখিত। জামিল ভাই আগের থেকে কিছুটা ভালো আছেন। হার্ট অ্যাটাক হয়েছে ডক্টর কনফার্ম করেছেন। চিকিৎসা চালু আছে। সবাই দোয়া করবেন।’

এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন জামিল। ঊর্মিলা তাঁর পোস্টে সেই ভিডিও শেয়ার করেন। পাঁচ সেকেন্ডের সেই ভিডিও বার্তায় জামিল বলেন, ‘ভালো আছি। সবাই দোয়া করবেন।’

জানা গেছে, তিন দিন ধরে বাসাতেই অসুস্থ ছিলেন জামিল। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সকালে ভর্তি করা হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে।

২০১২ সালে কলকাতার চ্যানেল জি-বাংলায় প্রচারিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’–এ অংশগ্রহণ করেছিলেন জামিল। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat