×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ৮৫ বার পঠিত
বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে নগদ টাকা দিয়েছেন চট্টগ্রাম মহানগর-ভোলাসহ পাঁচ জেলার নেতাকর্মীরা। আজ রবিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জেলার নেতারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে নগদ টাকা তুলে দেন।

ভোলা জেলার গোলাম নবী আলমগীর, হারুনুর রশীদ, এনামুল হক, চট্টগ্রাম মহানগরের আবুল হোসেন বক্কর, এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, কামরুল ইসলাম, জাকির হোসেন, ফেনী জেলার শেখ ফরিদ উদ্দিন বাহার, আলাল উদ্দিন আলাল, এম এ খালেক, ইয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, ফজলুর রহমান বকুল, পিরোজপুর জেলার আলমগীর হোসেন, গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, ঝালকাঠি জেলার সৈয়দ হোসেন ও শাহাদাত হোসেনের নিজ নিজ জেলার নেতারা। এ ছাড়া কুয়েত বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের জন্য নগদ টাকা ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাহবুবে রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, এ বি এম মোশাররফ হোসেন, রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat