×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৮৫ বার পঠিত
বেনের সঙ্গে বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল জেনিফার লোপেজের। হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে বিয়ে করেছেন। বিয়ের খবর নিশ্চিত করেন জেনিফার লোপেজ। খবর বিবিসি অনলাইন।

জেনিফার লোপেজ তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘বিয়েটা করেই ফেললাম।  ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছর পর আমাদের ভালোবাসা পরিণতি পেল।’ 


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক যুগল তাঁদের প্রথম বাগদান ভাঙার ১৭ বছর পর গাঁটছড়া বাঁধলেন।

২০০২ সালে গিগলি সিনেমার শুটিংয়ের সময় এই যুগলের সাক্ষাৎ। এরপর ২০০৩ সালে তাঁদের বাগদান হয়। তবে এর পরের বছর তাঁদের বাগদান ভেঙে যায়।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে।

অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat