×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৯৪ বার পঠিত
সামান্থা রুথ প্রভুকে প্রথমবার আইটেম গানের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। আল্লু অর্জুন অভিনীত বক্স অফিসে সাড়া জাগানো এই ছবির ‘ও আন্তাভা’ গানে সামান্থার নাচের স্টেপ রাতারাতি ভাইরালও হয়ে যায়। এবার আরেকটি আইটেম গানে নাচতে দেখা যাবে সামান্থাকে। এখন ‘যশোদা’ ছবির আইটেম গানে নাচের জন্য প্রস্তুত হচ্ছেন এই দক্ষিণি তারকা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ভারতের হায়দরাবাদে এই গানের দৃশ্যধারণের জন্য এক অসাধারণ সেট তৈরি করেছেন নির্মাতারা। আগের চেয়ে আরও বেশি আবেদনময় রূপে দেখা যাবে সামান্থাকে নতুন এই আইটেম গানে।

শুধু আইটেম গানের সঙ্গে নাচবেন না সামান্থা, ‘যশোদা’ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, উন্নি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু প্রমুখ। নারীকেন্দ্রিক ও ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন হরি ও হারিস। তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি। আগামী ২২ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সামান্থার অভিনয়ে দর্শকেরা মুগ্ধ আগে থেকেই। গত ডিসেম্বরে ‘ও আন্তাভা’ গানটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর তাঁর নাচের স্টেপ বিনোদনজগতে ছড়িয়েছে আরও মুগ্ধতা। এ পর্যন্ত গানটির ভিউয়ার সংখ্যা ২৭১ মিলিয়ন। এবার দ্বিতীয়বারের জন্য সামান্থাকে আরেকটি আইটেম গানে নাচতে দেখা যাবে। আগের চেয়ে আরও বেশি আবেদনময় রূপে দেখা যাবে সামান্থাকে নতুন এই আইটেম গানে।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। তামিল ভাষার এ সিনেমা গত ২৮ এপ্রিল মুক্তি পায়। এ ছাড়া ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat