×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৭৫ বার পঠিত
রাজধানীর বিমানবন্দর স্টেশনে টিকিটের দাবিতে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে তারা ট্রেন আটকে বিক্ষোভ করতে থাকেন। পরে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত।

২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দিতে রাজশাহী যেতে অগ্রিম টিকিট কাটতে আসেন ভর্তিচ্ছুরা। তারা লাইনেও দাঁড়ান। কিন্তু মাত্র ৩টি টিকিট বিক্রি করে বন্ধ করে দেয়। এমনটাই দাবি টিকিট প্রত্যাশীদের।  
শিক্ষার্থীদের দাবি, বিমানবন্দর স্টেশনে টিকিট কাটতে আসনে দুই হাজার থেকে তিন হাজার শিক্ষার্থী। কিন্তু মাত্র ৩টি টিকিট বিক্রি করে বন্ধ করে দেওয়া হয় কাউন্টার। এরপরই ছাত্ররা নীলসাগর ট্রেনকে আটকে দেয়। বিমানবন্দর স্টেশনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।  

ফেসবুক লাইভে তারা দাবি করেন, তাদের ভর্তি পরীক্ষা ২৫ তারিখ। আজ অগ্রিম টিকিট কাটতে আসেন। বিক্রি শুরু হওয়ার কয়েকমিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। তাদের দাবি, টিকিট কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat