×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৭৮ বার পঠিত
দেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৭৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছে। আগের দিন এই রোগে মারা গিয়েছিল একজন। এ সময়ে সংক্রমণ কমেছে ২ দশমিক ৩৯ শতাংশ।

এতে আরো বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৫৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০  শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮১ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮৪ জন। আগের দিন ৯ হাজার ৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ১০৪ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৬০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৫২ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৯৩ জন। শনাক্তের হার ৭ দশমিক ০৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ০৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat