×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৭-২৫
  • ৬৭ বার পঠিত
নির্বাচন কমিশনে যাওয়াটা বিএনপির অধিকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, তারা এখন যদি নিজেরা ইচ্ছা করে না যায়, সেখানে আমরা রাজনৈতিক দল হিসেবে কী বলব? আমরা তাদের যদি বলি তাহলে বলব, নির্বাচন কমিশনের সংলাপে সবার যাওয়া উচিত। আমরা একটা প্রতাযোগিতামূলক নির্বাচন চাই। সে জন্য বিএনপির মতো একটি বড় দল বাইরে থাকবে সেটি ঠিক নয়।

আজ সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথাটি পলিটিক্যাল হিউমার মন্তব্য করে তিনি বলেন, তারা যদি কোনো ঘেরাও টেরাও নিয়ে আসে প্রধানমন্ত্রী বলতেও পারেন নেতাদের নিয়ে আসেন, এটা উনি করতেও পারেন। আসলে এটা উনার রুচিবোধের মধ্যে আছে। এটা নিয়ে অন্য কিছু ভাবার কারণ নেই। ফখরুল সাহেবরা ঘেরাও করতে আসলে তাদের চা খাওয়ালে অসুবিধা কী!

বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তাই আমি এটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কারণ সংলাপের বিষয়টি দলের সিদ্ধান্তের ব্যাপার, সরকারের সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রী যদি এ কোনো সিদ্ধান্ত দেন তাহলে আপনারা জানতে পারবেন বলেও জানান ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat