×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-২৬
  • ৫৭ বার পঠিত
কেবল রাষ্ট্রব্যবস্থার অনিবার্য প্রয়োজনে 'রাষ্ট্রপতি' এবং 'প্রধানমন্ত্রী' ছাড়া সকল ভিআইপি প্রথা বাতিলের দাবি জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

আজ সোমবার তাঁর উত্তরাস্থ বাসভবনে প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাসভায় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, কথায় কথায় ভিআইপি প্রোটোকল, রাস্তাঘাটে ভিআইপি নামে ট্রাফিক আইন লঙ্ঘন, বিভিন্ন অনুষ্ঠানে ভিআইপি প্রটোকলের নামে নাগরিকদের হেনস্থা, রাজকীয় ভাবসাব এবং বাড়াবাড়ি বাংলাদেশে চিরতরে বন্ধ হওয়া উচিত। ভিআইপির যাতাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যতিব্যস্ত রাখা এবং অর্থ ও সময় অপচয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।

আ স ম রব বলেন, একদল সুবিধাভোগী মানুষ তথাকথিত বিত্ত এবং আভিজাত্যের আড়ালে সমাজে ভয়ংকর বিভেদের দেয়াল গড়ে তুলছে যা মুক্তিযুদ্ধের বাংলাদেশের সাথে কোনোক্রমেই সংগতিপূর্ণ নয়।

তিনি আরো বলেন, প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। পার্লামেন্টের উচ্চকক্ষে তাঁদের প্রতিনিধি থাকবে। দেশে আসার পর তাঁরা হবে 'সরকারি মেহমান'। সে লক্ষ্যে তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যাদের প্রেরিত রেমিটেন্সের কারণে আমাদের শান শওকত ও জৌলুস নিশ্চিত হচ্ছে, তাদের প্রতি অবহেলা এবং অসম্মান কোনক্রমেই গ্রহনীয় হতে পারে না।

আলোচনায় অংশ নেন জার্মান প্রবাসী হারুন অর রশিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সরোয়ার ও সামছুদ্দীন আহমেদ শামীম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat