×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-২৬
  • ৬৬ বার পঠিত
গত বছর ভারতের সবচেয়ে আলোচিত অভিনয়শিল্পীদের একজন ছিলেন সামান্থা রুথ প্রভু। প্রথমে আমাজন প্রাইমের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-তে তামিল গেরিলা যোদ্ধা ‘রাজি’র চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। এরপর স্বামী নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর আবারও খবরের শিরোনামে উঠে আসেন এই তেলেগু তারকা। বছরের শেষ ভাগে ঝড় তোলেন ‘পুষ্পা: দ্য রাইজ’-এর আইটেম গান দিয়ে। সেই সামান্থা এবার হাজির হয়েছিলেন করণ জোহরের আলোচিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজনে। সেখানে যথারীতি বিভিন্ন আলোচিত ইস্যুতে সামান্থাকে প্রশ্ন করেন করণ। লুকাছাপা না করেই সটান জবাব দিয়েছেন সামান্থাও। 

অনুমিতভাবেই প্রশ্ন ছিল নাগার সঙ্গে বিচ্ছেদ নিয়ে। এ প্রসঙ্গে সামান্থা বলেন, ‘বিচ্ছেদ খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। তবে এখন সব ঠিক আছে। আগের চেয়ে আমি এখন অনেক বেশি শক্তিশালী।’ বিচ্ছেদের পর অনেক তারকারই সাবেক স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। সামান্থা-নাগার ক্ষেত্রেও কি তা–ই? করণের এমন প্রশ্নে কূটনৈতিক জবাবের ধারেকাছে না গিয়ে সামান্থা বলেন, ‘অবশ্যই তাঁর সম্পর্কে আমার তিক্ত ধারণা এখনো আছে। যদি আমাদের দুজনকে এক কক্ষে আটকে রাখেন, তাহলে সেখানে ধারালো কোনো বস্তু না রাখাই ভালো। আমি এখন তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারেকাছে নেই... কিন্তু এটা হয়তো ভবিষ্যতে হতে পারে।’

বিচ্ছেদের পর আক্ষরিক অর্থেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সামান্থা। মুম্বাইতে বেশি সময় দিচ্ছেন। তিন–চারটি হিন্দি ছবিতে তাঁর অভিনয়ের খবর শোনা যাচ্ছে। ইনস্টাগ্রামে প্রায়ই পোস্ট করছেন সাহসী সব ছবি। বিচ্ছেদের যন্ত্রণা ভুলে আবারও কি প্রেমে পড়েছেন তিনি? এ প্রশ্নের নেতিবাচক উত্তর দিয়ে সামান্থা জানান, এখনো প্রেমের জন্য তৈরি নন তিনি।

২০১৭ সালে ‘মানাম’, ‘ইয়ে মায়া চেসাভ’, ‘অটোনগর সুরিয়া’ সহকর্মী নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। ২০২০ সালের মাঝামাঝি থেকেই তাঁদের সংসার ভাঙার গুজব রটে। গত বছর এসে আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat