×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৭-২৬
  • ৮১ বার পঠিত
চলতি মাসের ১৬ তারিখ বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের বিয়ে হয়। বিয়ের পর মধুচন্দ্রিমায় এই তারকা দম্পতি এখন রয়েছেন প্যারিসে। গতকাল ২৪ জুলাই ছিল লোপেজের জন্মদিন। নিজের ৫৩তম জন্মদিনে নতুন ব্যবসা শুরুর ঘোষণা দিয়েছেন গায়িকা-অভিনেত্রী। তবে সেটা অভিনব কায়দায়। নিজের ইনস্টাগ্রাম পেজে সম্পূর্ণ নগ্ন ছবি পোস্ট করে জেলো বডি ও জেলো বিউটি নামে নতুন দুই ব্র্যান্ড শুরুর ঘোষণা দিয়েছেন লোপেজ। খবর পিপলডটকমের।

এই প্রথম নয়, কয়েক বছর ধরেই নানা ধরনের ব্যবসার সঙ্গে জেনিফার লোপেজ। ইদানীং তিনি গান বা অভিনয়ের চেয়ে ব্যবসাতেই বেশি সময় দিচ্ছেন, এমন অভিযোগ আছে তাঁর ভক্তদের। নতুন দুই ব্র্যান্ড সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে লোপেজ বলেন, ‘এর মধ্যেই মুখের যত্নে আমাদের দুর্দান্ত কিছু পণ্য আছে। এবার পরবর্তী পদক্ষেপ হিসেবে নিয়ে আসছি শরীরের জন্য উপকারী কিছু পণ্য। ভোক্তারা শরীরের বিভিন্ন অংশের যত্নের জন্য প্রসাধন চান, কিন্তু এগুলো বাজারে কিনতে পাওয়া যায় না।’

এ ধরনের পণ্য নিয়ে আসা সারা জীবনের স্বপ্ন উল্লেখ করে লোপেজ আরও বলেন, ‘মা ত্বকের সমস্যা নিয়ে সংগ্রাম করেছেন, যার কোনো সমাধান পাননি। এ নিয়ে হতাশায় ভুগতেন তিনি। মনে আছে, মা ভাবতেন, জাদুকরী কিছু একটা ঘটবে আর সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যটা হলো, এ ধরনের জাদু বলে কিছু নেই।’

এদিকে পণ্যের প্রচারণার সঙ্গে পোস্ট করা লোপেজর নগ্ন ছবি অন্তর্জালে ঝড় তুলেছে। তাঁর অনেক ভক্ত ৫৩ বছর বয়সেও এমন ফিটনেসের জন্য তাঁর তারিফ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat