×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৭৮ বার পঠিত
রাজধানীর সবুজবাগের খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম মো. হালিম বেপারী (৫২)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, বাসাবো ফ্লাইওভারের ঢালে রিকশা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক রিকশাকে ধাক্কা দেয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

তিনি বলেন, 'এই দুর্ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। পরে আমরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। '

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat