×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৭১ বার পঠিত
যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপে যোগ দিতে যুক্তরাজ্যে পৌঁছেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সফরকালে স্পিকার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এ ছাড়া কমনওয়েথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)’র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সাথে বৈঠক, যুক্তরাজ্যের এমপিগণ ও লর্ডগণের সাথে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর ষ্ট্র্যাটেজিক স্টাডিজের বৈঠকে অংশগ্রহণের কর্মসূচি রয়েছে স্পিকারের।

আরো জানানো হয়েছে, যুক্তরাজ্য সফর শেষে আগামী ৬ আগস্ট স্পিকার নিউইয়ার্ক যাবেন। তিনি সেখানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএস’র সাথে কয়েকটি বৈঠকে অংশগ্রহণ করবেন। দীর্ঘ সফর শেষে আগামী ১৮ আগস্ট দেশে ফিরবেন স্পিকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat