×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৬৭ বার পঠিত
রাজধানীর মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)। তাঁরা হলেন টিটু, রবিন ও সোহেল।  

শনিবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মিন্টো রোডের ডিবি পুলিশ কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছিল।

গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলী এলাকার সড়কে খুন হন টিপু। ওই সময় গাড়ির কাছেই রিকশাযাত্রী কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়িচালক মুন্না। ওই ঘটনায় টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারজানা ইসলাম ডলি পরদিন সকালে শাহজাহানপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডের ‘অন্যতম পরিকল্পনাকারী’ মুসাসহ আরো অনেক আসামি গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত খুনে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করতে পারেনি পুলিশ।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat