×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৮৮ বার পঠিত
বেশ কিছুদিন ধরে অভিনেত্রী নিত্যা মেননের বিয়ের খবর শোনা যাচ্ছে সিনেমাপাড়ায়। তবে, না, বিয়ে এখনই করছেন না এই দক্ষিণি তারকা। বরং সিনেমা থেকে খানিক বিরতি নিয়ে অখণ্ড অবসর কাটাচ্ছেন এ তারকা। নিত্যার সঙ্গে এক জনপ্রিয় মালয়ালম নায়কের সম্পর্ক নিয়ে কথা উঠেছিল। শিগগিরই বিয়ে করতে চলেছেন, এমন খবরও রটে। সব গুঞ্জন উড়িয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন এ অভিনেত্রী। যেখানে নিত্যা বলেছেন, ‘আমার মনে হয়, বিষয়টি আমার নিজের মুখে বলা ভালো। আমি এখন বিয়ে করছি না। আমাকে নিয়ে সুন্দর সুন্দর গল্প বানানো হয়েছিল। তবে বিয়ে তো দূর, এর কাছাকাছিও কিছু ঘটছে না। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই।’

মূলত সিনেমা থেকে নিত্যার বিরতি নেওয়ার খবরের পর তাঁর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই প্রথম নয়, আগেও আমি অনেকবারই এ ধরনের বিরতি নিয়েছি। নিজেকে তরতাজা করতে আমার এ ধরনের বিরতি দরকার হয়। আমি মানুষটাই এমন। কেবল আমিই নই, অনেক অভিনেতাই এটা করেন। তবে অনেকের কাছে হয়তো বিরতির বিষয়টা নতুন। আমি রোবট বা মেশিনের মতো সারাক্ষণ কাজ করে যেতে পারি না। আমি এভাবে বেড়ে উঠিনি।’

কেবল এটাই নয়, নিত্যা ব্যাখ্যা করে জানিয়েছেন, এই বিরতি কেন তাঁর জন্য জরুরি ছিল। ‘লকডাউনের সময় প্রচুর কাজ জমা হয়েছিল। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রতিদিন কাজ করেছি। আমার জন্য খুবই কঠিন সময় ছিল সেটা। আমার হাতে ছয়টা প্রজেক্ট আছে, যা খুব শিগগির মুক্তি পাবে।’

কিছুদিন আগে পায়ে আঘাত পেয়েছিলেন নিত্যা। তবে ভক্তদের আশ্বস্ত করে অভিনেত্রী বলেন, ‘গোড়ালির অবস্থা আগের চেয়ে ভালো। ভালোমতো হাঁটাহাঁটি করতে পারছি। অবশ্য বিছানায় বসে বসেও অনেক মজা করেছিলাম। ভাগ্যিস দুর্ঘটনাটা যখন ঘটে, তখন প্রজেক্টগুলো শেষ করেছিলাম।’ হিন্দি দর্শকদের কাছে তুলনামূলকভাবে কম পরিচিত হলেও দক্ষিণ ভারতে নিত্যা মেনন চেনা মুখ। ১৬ বছরের ক্যারিয়ারে মালয়ালম, তেলেগু, তামিল, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করেছেন। অক্ষয় কুমার, বিদ্যা বালানের সঙ্গে ‘মিশন মঙ্গল’ দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat