×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৮০ বার পঠিত
রাজধানীর বংশালে গতকাল রবিবার রাতে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এতে কোনো হতাহত হয়নি। বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, রবিবার রাত ৮টা ২৩ মিনিটে বংশালের আল রাজ্জাক হোটেলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট কাজ করে রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ জানতে পারিনি। এ ছাড়া কেউ হতাহতের খবরও পাওয়া যায়নি।

বংশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় বাসে কয়েকজন যাত্রী ছিলেন। তারা আগুন লাগার সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যান।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat