×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৭৮ বার পঠিত
শেয়ার বাজারে ব‍্যাংকের বিনিয়োগের হিসাব বাজারমূল‍্যের পরিবর্তে ক্রয়ে মূল‍্যে করা হবে। 

মঙ্গলবার রাতে অর্থমন্ত্রণালয় থেকে এ ধরনের একটি চিঠি বাংলাদেশ ব‍্যাংকে দেওয়া হয়েছে। বাজারসংশ্লিষ্টদের এটি দীর্ঘদিনের দাবি ছিল। ফলে শেয়ারবাজারের জন‍্য সিদ্ধান্তটি ঐতিহাসিক।

অর্থমন্ত্রণালয়ের উপসচিব মো: জেহাদউদ্দিন সাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, শেয়ার বাজারে বিনিয়োগে ব্যাংকের বিনিয়োগ সীমা নির্ধারণে ক্রয়কৃত মূল্যকে (কস্ট প্রাইস) বাজার মূল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।

এর আগে গত ১৮ জুলাই বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়ার বিষয়ে মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। শেয়ার বাজারে দীর্ঘদিন ধরে বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে বিবেচনায় নেওয়ার দাবি জানিয়ে আসা হচ্ছিল। 

কিন্তু বাংলাদেশ ব্যাংক তাতে সাড়া দেয়নি। তবে আব্দুর রউফ তালুকদারকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই সেই সমস্যা সমাধানের আশা বিনিয়োগকারীদের মধ্যে জাগে।

যোগদানের এক সপ্তাহের মধ্যেই শেয়ারবাজারের উন্নয়নে বিনিয়োগ সীমা সমাধানের উদ্যোগ নেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

 এ লক্ষ্যে বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়ার জন্য মতামত চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

দীর্ঘদিনের চাহিদা বিনিয়োগ সীমার সমস্যাটি সমাধানের মাধ্যমে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। নতুন এ সিদ্ধান্তের ফলে ব‍্যাংকগুলোর শেয়ারবাজারে আরও কিছু অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। এটি এই মুহূর্তে বাজারের জন‍্য ইতিবাচক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat