×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ৭৮ বার পঠিত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে রাজধানীর সড়কে আজ শনিবার সকাল থেকে বাস চলাচল কম। যাত্রীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেই বাস পাচ্ছেন না৷ বাসে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

আজ সকালে রাজধানীর মাজার রোড ও টেকনিক্যাল মোড়ে বাসের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকক্ষণ পর কোনো বাস এলে তাতে হুমড়ি খেয়ে পড়ছিলেন যাত্রীরা৷ কিন্তু বাসগুলো আগে থেকেই যাত্রীতে পূর্ণ। বাসের পাদানিতেও অনেক দাঁড়িয়ে ছিলেন।

প্রতিদিন চলে ৬০টি বাস৷ আজ চলছে ১০টি বাস৷ সরকার আগে বাসভাড়া ঠিক না করে তেলের দাম বাড়ানোতেই সমস্যা। পাম্পে গিয়েও তেল পাওয়া যাচ্ছে না৷ আজকের মধ্যে ভাড়া ঠিক না করা হলে কাল রোববার বাসে বাসে যাত্রীদের সঙ্গে মারামারি লাগবে
দিশারী পরিবহনের একজন কাউন্টার চেকার
সোহরাওয়ার্দী হাসপাতালে যাওয়ার জন্য গাবতলীর বাসা থেকে বের হয়েছেন ৭৩ বছরের জয়নাল আবেদীন। সঙ্গে স্ত্রী সাথি আকতার। বাসা থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত রিকশায় এসেছেন৷ বাস পাচ্ছেন না। একটা বাসে দুজনের ভাড়া চেয়েছে ৬০ টাকা। বর্তমানে এই দূরত্বের সরকারনির্ধারিত ভাড়া জনপ্রতি ১০ টাকা৷

জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘ডাক্তারকে কিছু টেস্টের রিপোর্ট দেখাতে যাব৷ বের হয়ে কী বিপদে পড়লাম! একেকজনের তিন গুণ ভাড়া চাচ্ছে বাসে। আর রাস্তায় বাসও নেই।’

দীর্ঘ সময় পর টেকনিক্যাল মোড়ে মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাট পথে চলাচলকারী তানজিল পরিবহনের একটি বাস আসে৷ আগে থেকেই যাত্রী পাদানিতে দাঁড়ানো৷ তারপরও কয়েকজন ঠেলে ও ধাক্কা দিয়ে উঠে যান৷ চালকের সহকারী যাত্রীদের উদ্দেশে বলছিলেন, ‘ফার্মগেট ২৫, গুলিস্তান ৪০’। গতকাল পর্যন্ত এই দূরত্বে ভাড়া নেওয়া হয়েছে ১৫ ও ২৫ টাকা৷

দিশারী পরিবহনের একজন কাউন্টার চেকার নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, প্রতিদিন এই পরিবহনের ৬০টি বাস চলে৷ আজ চলছে ১০টি বাস৷ সরকার আগে বাসভাড়া ঠিক না করে তেলের দাম বাড়ানোতেই সমস্যা। পাম্পে গিয়েও তেল পাওয়া যাচ্ছে না৷ আজকের মধ্যে ভাড়া ঠিক না করা হলে কাল রোববার বাসে বাসে যাত্রীদের সঙ্গে মারামারি লাগবে৷

গতকাল শুক্রবার রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডিজেলের দাম হবে ১১৪ টাকা লিটার, যা এত দিন ৮০ টাকা ছিল। এ ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ৩৪ টাকা। বাড়ানো হয়েছে পেট্রল ও অকটেনের দামও। পেট্রলের নতুন দাম ১৩০ টাকা, যা এত দিন ৮৬ টাকা ছিল। এ ক্ষেত্রে দাম বেড়েছে লিটারে ৪৪ টাকা। অকটেনের দাম বাড়ানো হয়েছে লিটারে ৪৬ টাকা। এত দিন অকটেন ৮৯ টাকা লিটার বিক্রি হতো। এখন তা ১৩৫ টাকায় বিক্রি হবে। গত রাত ১২টার পর থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের ইতিহাসে কখনোই জ্বালানি তেলের দাম একসঙ্গে এতটা বাড়ানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat