×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৮৮ বার পঠিত
রাজধানীতে ছুরিকাঘাতে মো. সুমন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় রকি (৩২) নামের আরেকজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে হাইকোর্টের সামনে ঈদগাহ মাঠের ফুটপাতে এই ঘটনা ঘটে।  

আহত রকি বলেন, ‘সুমনের কাছে এক যুবক মাদক সেবনের জন্য টাকা চায়।

টাকা দিতে না চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই যুবক ছুরি দিয়ে সুমনের গলায় আঘাত করে। আমি বাধা দিলে আমার পিঠে ছুরি মেরে সে পালিয়ে যায়। ওই যুবককে আমি দেখলে চিনব। ’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, ‘বিকেল সোয়া ৫টার দিকে ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। রকি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা সবাই মাদকসেবী। মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat