×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৭১ বার পঠিত
বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় চলমান লোড শেডিং আগামী সেপ্টেম্বর থেকে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আর অক্টোবর থেকে লোড শেডিং থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রবিবার (৭ আগস্ট) বিদ্যুৎ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান তিনি।

নসরুল হামিদ বলেন, এখন যে লোড শেডিং হচ্ছে আগামী মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা হবে।

তবে আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, আর লোড শেডিং থাকবে না।  
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা উৎপাদন বাড়াব। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালান্স করার চেষ্টা করব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, সবাই যেন ধৈর্য ধরেন। '

এদিকে বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠকে বিদ্যুৎ-গ্যাস সাশ্রয়ের জন্য এলাকাভিত্তিক কারখানা বন্ধ রাখার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। নসরুল হামিদ বলেন, লোড শেডিং কমাতে এলাকাভিত্তিক কারখানা বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat