×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৭৭ বার পঠিত
বাস মালিকরা সরকারের সঙ্গে মিলেমিশে বাস ভাড়া বাড়াতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা আইন লংঘন করে যাত্রী প্রতিনিধি ছাড়া বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ও পরিবহন মালিক সমিতির ঘোষিত বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করে নতুন বাস ভাড়া নির্ধারণ করতে হবে।

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

তিনি বলেন, গেল নভেম্বরে জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর সময় বাস ভাড়া ৩৫ শতাংশ বাড়ানো হয়।

মাত্র ৯ মাসের মাথায় আবারো জ্বালানি তেলের বাড়ার সঙ্গে সঙ্গে সঠিক ব্যয় বিশ্লেষণ না করে এক লাফে বাস ভাড়া আবারো ২২ শতাংশ হারে বাড়ানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকার বাস মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ভাড়া নির্ধারণ করলেও কোনো বাসে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর নেই। সরকার নির্ধারিত ভাড়ার বেশ কয়েকগুণ বর্ধিত ভাড়া বাসে বাসে আদায় হলেও সরকার এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। ঢাকা মহানগরীর কথিত সিটিং সার্ভিসে স্বল্প দুরুত্বে যাতায়াত করলেও সর্বশেষ গন্তব্য পর্যন্ত ভাড়া পরিশোধ করতে হয়। অনতিবিলম্বে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করে সঠিক ব্যয় বিশ্লেষণের মাধ্যমে নতুন ভাড়া নির্ধারণের দাবি জানানো হচ্ছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat