×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৮০ বার পঠিত
সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল থেকেই উঠে গেছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিন তাপমাত্রা কমে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। এছাড়াও বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (১০ আগস্ট) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  
আবহাওয়া অফিস আরো জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় জোয়ারের পানি দুই থেকে তিন ফুট পর্যন্ত বাড়বে। এখন স্বাভাবিকের তুলনায় সাগরে জোয়ারের পানি বেশি হচ্ছে এবং হবে।  

পূর্বাভাসে জানা যায়, সাগরে নিম্নচাপের ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত হবে। আর অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat