×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৭৫ বার পঠিত
সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মীদের জন্য মূল বেতনের ৬০ ভাগ আপৎকালীন ভাতা দেওয়ার দাবি জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ আজ বুধবার এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক বাজার পরিস্থিতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মীরাও এর বাইরে নন। এমনিতেই অধিকাংশ সংবাদমাধ্যম নবম ওয়েজবোর্ড রোয়েদাদ কার্যকর করেনি।

অনেক সংবাদমাধ্যমে নিয়মিত বেতন-ভাতা দেওয়া হয় না। এ পরিস্থিতিতে বিএফইউজে বারবার বলে আসছে যেসব প্রতিষ্ঠান নবম ওয়েজবোর্ডের সুপারিশ কার্যকর করেনি, যেসব প্রতিষ্ঠান নিয়মিত বেতন-ভাতা দেয় না, তাদের জন্য সরকারের সব সুযোগ-সুবিধা বন্ধ করা হোক।
বর্তমান পরিস্থিতিতে বিএফইউজে মালিকদের প্রতি সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য অবিলম্বে ৬০ ভাগ আপৎকালীন ভাতা দেওয়ার দাবি জানাই। সরকারের প্রতি সব জটিলতার অবসান ঘটিয়ে সব প্রতিষ্ঠানে দ্রুত নবম ওয়েজবোর্ডের সুপারিশ কার্যকর করার পাশাপাশি বর্তমান বাজারদর ও প্রকৃত মূল্যস্ফীতি সমন্বয় করে নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য দশম ওয়েজবোর্ড গঠনের দাবি জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat