×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৮০ বার পঠিত
ব্রিটিশ গায়িকা রিটা ওরার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নির্মাতা টাইকা ওয়াইতিতি। বছরখানেক ধরে দুজনের প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের মধ্য দিয়ে সেই সম্পর্কে নতুন মাত্রা দিলেন এ তারকা জুটি। তাঁদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিয়ের খবরটি নিশ্চিত করেছে হলিউডভিত্তিক ম্যাগাজিন ‘ই’। ২০২১ সালের এপ্রিল থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। দুজনের ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে তাঁদের নিয়ে বিস্তর চর্চাও হয়েছে হলিউডে। মাঝে লস অ্যাঞ্জেলেসে একটি সিরিজের প্রিমিয়ারের লালগালিচায় দেখা মিলেছিল এ জুটিকে।

অক্টোবরে মার্ভেলের ‘ইটারনালস’র প্রিমিয়ারেও হাজির হয়েছিলেন টাইকা-রিটা। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন তাঁরা। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রেমের সম্পর্ক নিয়ে একটি ফ্যাশন ম্যাগাজিনকে রিটা বলেছিলেন, ‘আমি জীবনের দারুণ অধ্যায়ে আছি।’

নিউজিল্যান্ডের নির্মাতা তাইকা নির্মাণের পাশাপাশি অভিনয়ও করেছেন। ‘বয়’, ‘জোজো র‍্যাবিট’ খ্যাত এই নির্মাতা অবশ্য বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত পান মার্ভেল কমিকসের ‘থর’ সিরিজের সিনেমার পরিচালক হিসেবে। গত ৮ জুলাই সর্বশেষ মুক্তি পাওয়া ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমা পরিচালনা করেছেন তিনি। টাইম ম্যাগাজিনের ২০২২ সালে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় থাকা টাইকা অস্কার, বাফটা, গ্র্যামিসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন। ২০১৮ সালে তাঁর স্ত্রী চেলসি উইনস্টানলির সঙ্গে বিচ্ছেদ ঘটেছে, তাঁদের সংসারের দুই মেয়েসন্তান রয়েছে।

অন্যদিকে সাবেক যুগোস্লাভিয়া জন্ম নেওয়া রিটা এই সময়ের জনপ্রিয় গায়িকাদের একজন। কসভো ও যুক্তরাজ্যের এই নাগরিক উপহার দিয়েছেন ‘হট রাইট নাউ’, ‘এনিহয়ার’, ‘ইওর সং’-এর মতো জনপ্রিয় গান। পরিচালক টাইকা ওয়াইতিতির সঙ্গে প্রেমের আগে ২০১৩ সালে স্কটিশ ডিজে কেলভিন হারিসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রিটা। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রেম করেন যুক্তরাষ্টের গায়ক আন্ড্রে ওয়াটের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat